চট্টগ্রামে ঈদকে ঘিরে আয়োজন হতে যাচ্ছে এক জাঁকজমকপূর্ণ ও আড়ম্বরপূর্ণ ইভেন্ট— “Makeup Shakeup Eid ul Adha Grand Showcase”। ফ্যাশন, বিউটি ও লাইফস্টাইলপ্রেমীদের জন্য এই আয়োজন ইতোমধ্যেই তৈরি করেছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা।
আগামী ৬, ৭ ও ৮ মে নগরীর অভিজাত Radisson Blu Chattogram Bay View-এর মেজবান হলে অনুষ্ঠিত হবে এই তিন দিনব্যাপী গ্র্যান্ড শোকেস। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে আয়োজনটি।

এই আয়োজনের মূল কারিগর জুহি চৌধুরী—যিনি ইতোমধ্যেই বিউটি ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে একজন সৃজনশীল ও দক্ষ সংগঠক হিসেবে পরিচিত। নতুন উদ্যোক্তা ও ব্র্যান্ডগুলোর জন্য প্ল্যাটফর্ম তৈরি করা, ট্রেন্ডি কনসেপ্ট নিয়ে কাজ করা এবং বড় স্কেলের ইভেন্ট সফলভাবে সম্পন্ন করার ক্ষেত্রে তার অভিজ্ঞতা এই আয়োজনকে দিয়েছে ভিন্ন মাত্রা। তার পরিকল্পনা ও দিকনির্দেশনায় “Makeup Shakeup” হয়ে উঠছে একটি সম্ভাবনাময় ব্র্যান্ড।
আয়োজকরা জানিয়েছেন, ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বিভিন্ন নামকরা ও উদীয়মান ব্র্যান্ড এই শোকেসে অংশ নেবে। মেকআপ, স্কিনকেয়ার, ফ্যাশন, জুয়েলারি ও লাইফস্টাইল পণ্যের সমন্বয়ে এটি হবে এক ছাদের নিচে পূর্ণাঙ্গ শপিং ও এক্সপেরিয়েন্স জোন।
এদিকে, ইতোমধ্যেই স্টল বুকিং কার্যক্রম শুরু হয়েছে। উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় স্টল ও স্পনসরশিপের সুযোগ। আয়োজকদের বিশ্বাস, এই প্ল্যাটফর্ম স্থানীয় ব্র্যান্ডগুলোকে নতুন উচ্চতায় পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্টল বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য নির্ধারিত মোবাইল নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
