সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর ঐতিহাসিক বিজয়

অনলাইন ডেস্ক | The Headline Today

ধানের শীষ প্রতীকে ১,৪২,৬৭৪ ভোট — দাঁড়িপাল্লার প্রার্থীর চেয়ে ৫৩,৪০৬ ভোট বেশি

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে জয় লাভ করেছেন আসলাম চৌধুরী। তিনি মোট ১,৪২,৬৭৪ ভোটপেয়ে নির্বাচিত হয়েছেন।

তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর চেয়ে ৫৩,৪০৬ ভোট বেশি পেয়ে এই জয় নিশ্চিত করেন। এই বড় ব্যবধানের বিজয়কে রাজনৈতিক বিশ্লেষকরা গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন।

নির্বাচনী প্রচারণায় আসলাম চৌধুরী এলাকার উন্নয়ন, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দেন। ফলাফল ঘোষণার পর তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন—

“এই বিজয় চট্টগ্রাম-৪ আসনের মানুষের। আমি সবার প্রতিনিধি হিসেবে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাব।”

ফলাফল ঘোষণার পর দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

The Headline Today পরিবারের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আসলাম চৌধুরীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।