সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

১১ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

অনলাইন ডেস্ক | The Headline Today

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সেসব ইতিহাস। আজ বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৫৫৬- সম্রাট আকবর সিংহাসনে আরোহণ করেন।
১৭৫২ – বেঞ্জামিন ফ্রাঙ্কলিন কর্তৃক যুক্তরাষ্ট্রের ১ম হাসপাতাল হিসেবে পেনসিলভানিয়া হাসপাতালের কার্যক্রম উদ্বোধন।
১৭৯৪ – যুক্তরাষ্ট্রের সিনেটের ১ম অধিবেশন জনসাধারণের জন্ম উন্মুক্ত করা হয়। 
১৯১৬ – জন্ম নিয়ন্ত্রণ সম্বন্ধে বক্তৃতা দেয়ায় ইমা গোল্ডম্যান গ্রেফতার।
১৯১৯ – জার্মানীর প্রেসিডেন্ট হিসেবে এসপিডি দলের ফ্রেডরিক এবার্ট নির্বাচিত।
১৯৩৭ – ইউনাইটেড অটো ওয়ার্কার্স ইউনিয়নের কর্মবিরতিকে জেনারেল মোটর্স স্বীকৃতি দেয়ায় কর্মবিরতির সমাপ্তি।
১৯৪৩ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে জেনারেল ডুইট আইসেনহাওয়ার ইউরোপের মিত্রবাহিনীর সেনাপ্রধান হিসেবে মনোনীত।
১৯৫৩ – ইসরাইলের সাথে সোভিয়েট ইউনিয়নের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন।
১৯৫৩ – গ্রীস এবং তুরস্কের মধ্যে সাইপ্রাসের লিমাসোলে যুদ্ধ শুরু।
১৯৬৪ – তাইওয়ান ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে।
১৯৭২ – বাংলাদেশকে স্বীকৃতি দেয় লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, বেলজিয়াম ও আয়ারল্যান্ড।
১৯৭৮ – চীন কর্তৃক এরিস্টটল, শেক্সপিয়ার এবং ডিকেন্সের উপর গবেষণা কর্ম নিষিদ্ধ ঘোষণা।
১৯৭৯ – আন্দামান দ্বীপপুঞ্জের সেলুলার জেলকে জাতীয় স্মারকস্তম্ভ হিসাবে ঘোষণা ভারতের তৎকালীন প্রধানমন্ত্রীমোরারজি দেশাইের।
১৯৭৯ – আয়াতুল্লাহ রুহুল্লা খোমিনী’র নেতৃত্বে ইরানে ইসলামিক শাসন প্রতিষ্ঠা।
১৯৯০ – দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের বাইরে ভার্স্টার জেলখানা থেকে ২৭ বৎসর রাজনৈতিক বন্দীত্ব শেষে মুক্তি পান অবিসংবাদিত নেতা নেলসন মান্ডেলা।

২০২৫ – বাংলা বিখ্যাত ঐতিহাসিক বই ‘জালালাবাদ থেকে কালারপোল’ প্রকাশ পায়।

জন্ম

১৮৪৭ – টমাস আলভা এডিসন, মার্কিন উদ্ভাবক এবং ব্যবসায়ী।

১৮৬১ – ব্রহ্মবান্ধব উপাধ্যায় ভারতীয় বাঙালি ব্রহ্মবাদী, সাংবাদিক ও ভারতের স্বাধীনতা সংগ্রামী।
১৮৮২ – সত্যেন্দ্রনাথ দত্ত, বাঙালি কবি ও ছড়াকার।
১৯০২ – গোপাল হালদার, সাহিত্যিক, সাহিত্যতাত্ত্বিক ও স্বাধীনতা সংগ্রামী।
১৯১৫ – রিচার্ড হ্যামিং, মার্কিন গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানী।
১৯৩৮ – বেভান কংডন, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার।
১৯৪৩ – আসাদ চৌধুরী, বাংলাদেশি লেখক ও কবি।
১৯৪৪ – বুদ্ধদেব দাশগুপ্ত ভারতের প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র নির্মাতা ও কবি।

মৃত্যু

৬৪১ – হিরাক্লিয়াস, বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট।

১৬৫০ – রেনে দেকার্ত, ফরাসি দার্শনিক ও আধুনিক দর্শনের জনক, গণিতজ্ঞ, বিজ্ঞানী।

১৮৬৮- জাঁ বার্নার্ড লিওঁ ফুকো ফরাসি পদার্থবিদ।
১৯৪৮ – সের্গে আইজেনস্টাইন, সোভিয়েত চলচ্চিত্র পরিচালক এবং চলচ্চিত্র তাত্ত্বিক।
১৯৬২ – সজনীকান্ত দাস ভারতের বাঙালি কবি সাহিত্য সমালোচক ও সম্পাদক।
১৯৭৪ – সৈয়দ মুজতবা আলী, বাংলাদেশি বাঙালি সাহিত্যিক।
১৯৭৮ – সত্যপ্রিয় রায়, পশ্চিমবঙ্গের শিক্ষক ও শিক্ষা আন্দোলনের বিশিষ্ট নেতা।
১৯৮০ – রমেশচন্দ্র মজুমদার ভারতের বাঙালি অধ্যাপক ও ইতিহাসবিদ।
২০২২ – ভীষ্ম গুহঠাকুরতা, ভারতীয় বাঙালি অভিনেতা।